জীবননগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার রুহুল কবীর খান

অপরাধ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করার আহ্বান

আপলোড তারিখঃ 2026-04-13 ইং
জীবননগর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার রুহুল কবীর খান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান জীবননগর থানা বার্ষিক পরিদর্শন করেছেন। গতকাল রোববার বিকেলে তিনি জীবননগর থানা পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে পুলিশ সুপার পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন। তিনি জনবান্ধব পুলিশিং জোরদার, মাদকমুক্ত সমাজ গঠন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।


এসময় তিনি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, হোন্ডা মোবাইল টিম সক্রিয়করণ, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।


পুলিশ সুপার থানার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিতকরণ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুযায়ী সদস্যদের ছুটি মঞ্জুর করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. সোয়েব আহমেদ, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান গেষ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)