দর্শনায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধাতালিকা উপেক্ষা

স্বজনপ্রীতির অভিযোগ, সমালোচনা

আপলোড তারিখঃ 2026-04-13 ইং
দর্শনায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধাতালিকা উপেক্ষা ছবির ক্যাপশন:

দর্শনার অংকুর আদর্শ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মেধাতালিকা উপেক্ষা করে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এক শিক্ষার্থীর অভিভাবক দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন।


অভিযোগে জানা যায়, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ২০২৬ সালে ওই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ নীতিমালা অনুযায়ী, প্রতিটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট শিক্ষার্থীর ৪০ শতাংশ মেধাতালিকা অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।


সে অনুযায়ী, অংকুর আদর্শ বিদ্যালয় থেকে ১২ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা। অভিযোগকারী অভিভাবক রফিকুল হাসান জানান, তার মেয়ে মেধাতালিকায় ওই ১২ জনের মধ্যেই ছিল এবং প্রয়োজনীয় কাগজপত্রও বিদ্যালয়ে জমা নেওয়া হয়। এমনকি তাকে পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতিও দেওয়া হচ্ছিল। কিন্তু গত ১১ এপ্রিল প্রবেশপত্র সংগ্রহ করতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তার মেয়ের প্রবেশপত্র আসেনি। পরে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও তার মেয়ের নাম বাদ দিয়ে পরবর্তী ক্রমিকের এক শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।


তিনি অভিযোগ করেন, এটি স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে করা হয়েছে, যা প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ নীতিমালার পরিপন্থী। এ ঘটনায় তার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে অংকুর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অভিযোগকারী অভিভাবক আরও জানান, উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ দেওয়ার পর কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)