দামুড়হুদা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ

আপলোড তারিখঃ 2026-04-13 ইং
দামুড়হুদা সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত দামুহুদা উপজেলার হেলাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।


বিজিবি সূত্রে জানা যায়, বড়বলদিয়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে সীমান্ত পিলার-৮৪ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে হেলাতলা এলাকায় একটি অস্থায়ী বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি চালানো হয়। অভিযান চলাকালে রাত আনুমানিক ৮টার দিকে একটি ভ্যানগাড়িকে থামিয়ে তল্লাশি করা হয়। এসময় ভ্যানটিতে থাকা একটি ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।


নায়েক মো. ইব্রাহিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভ্যানচালক মো. ইসরাফিল হোসেন (৪৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, জব্দ করা তেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে এ পাচার প্রচেষ্টা ব্যর্থ হয়। জব্দকৃত তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)