ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুই দিনব্যাপী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে গতকাল শনিবার বিকেল ৬টা পর্যন্ত চলা এ শিবিরে বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার তারবিয়াত বিভাগের সেক্রেটারি বিলাল হুসাইন।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামীর সংগঠন পদ্ধতি ও গঠনতন্ত্র—এই দুটি বইয়ের আলোকে সংগঠন পরিচালিত হয়। দায়িত্বশীলরা যদি এ দুটি গ্রন্থ ভালোভাবে অধ্যয়ন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন, তবে তারা আরও দক্ষ সংগঠকে পরিণত হবেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতিসহ সব ধরনের অন্যায় দূর করতে কুরআন-হাদিসের অধ্যয়ন বাড়াতে হবে এবং সাংগঠনিক প্রজ্ঞা কাজে লাগাতে হবে। এসময় তিনি জামায়াতের চার দফা কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা আইন আদালত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, পৌর নায়েবে আমির মাওলানা জুলফিকার আলী এবং উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
