আলমডাঙ্গায় ডিজিটাল হজ প্রশিক্ষণ কর্মশালা

আপলোড তারিখঃ 2026-04-12 ইং
আলমডাঙ্গায় ডিজিটাল হজ প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন:

আসন্ন হজকে সামনে রেখে আলমডাঙ্গায় হাজীদের অংশগ্রহণে ডিজিটাল হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন উপজেলার ১১৬ জন হজযাত্রী অংশ নেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে ল্যামারাস হজ গ্রুপ আলমডাঙ্গার উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন সাবেক ব্যাংক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
প্রশিক্ষণ প্রদান করেন হযরত মওলানা মুফতি সিরাজুল ইসলাম, মওলানা মোহাম্মদ আলী, কারী মওলানা আবুল বাসার,¡ মোক্তার আলী ও হাফেজ মোঃ ওমর ফারুক। কর্মশালায় যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ বিভিন্ন এলাকার হজযাত্রীরা অংশগ্রহণ করেন।


প্রশিক্ষকরা হজের বিভিন্ন ধাপ, করণীয়-বর্জনীয়, সৌদি আরবে অবস্থানকালীন নিয়মনীতি এবং ডিজিটাল ব্যবস্থাপনার ব্যবহার সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। বিশেষ করে দলবদ্ধভাবে চলাচল, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং নির্ধারিত গাইড বা মোয়াল্লেমদের নির্দেশনা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।


প্রশিক্ষক মওলানা সিরাজুল ইসলাম বলেন, হজযাত্রীদের কোনো অবস্থাতেই দলছুট হওয়া উচিত নয়। সৌদি আরবে পৌঁছানোর পর সব সময় বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হবে এবং মোয়াল্লেমদের নির্দেশনা মেনে চলতে হবে। তারা কোথায় থাকা, খাওয়া ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)