দর্শনায় নারীসহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-04-12 ইং
দর্শনায় নারীসহ ৪ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দর্শনায় পৃথক অভিযানে নারীসহ চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকা এসব আসামিকে শনিবার ভোরে আটক করা হয়।


দর্শনা থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক থাকা ৪ ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর মাঝপাড়ার আলীর ছেলে হাফিজুল ইসলাম ওরফে হ্যাপি (৪০), আজমপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে সুমন মিয়া (৩৯), তিতুদহ ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামের মৃত মজিবর শাহ’র ছেলে শাহাবুদ্দিন বদ্দি (৩৯) এবং পরানপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী ছালমা খাতুন (৩৯)।


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)