গাংনীতে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2026-04-12 ইং
গাংনীতে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেঁতুলবাড়ী বিওপির একটি টহল দল খাসমহল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ হাজার ৫০০ টাকা। অন্যদিকে, শেওড়াতলা বিওপির টহল দল কাজিপুর উত্তরপাড়া মাঠ এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাংনী থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে জমা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)