চুয়াডাঙ্গায় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

আপলোড তারিখঃ 2026-04-12 ইং
চুয়াডাঙ্গায় স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ছবির ক্যাপশন:

‘অল্প অল্প জমাই, স্বপ্নগুলো সাজাই’—এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬। শিক্ষার্থীদের সঞ্চয়ী ও মিতব্যয়ী হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।
গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে কনফারেন্সের উদ্বোধন করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোসলেহ উদ্দীন আহমেদ। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মিলনায়তনে গিয়ে শেষ হয়।


পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা হয়। চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার এসএভিপি চৌধুরী মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের প্রধান মোহাম্মদ আবু সায়েম।


প্রধান অতিথির বক্তব্যে মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। মাত্র ১০ টাকা দিয়েই স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা সম্ভব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাকাউন্ট খুললে বিনামূল্যে ক্রেডিট কার্ড সুবিধা দেওয়া হবে। এছাড়া অ্যাপসের মাধ্যমে বিকাশ, নগদসহ বিভিন্ন বিল পরিশোধের সুযোগ থাকায় শিক্ষার্থীরা সহজেই আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আসতে পারবে।


অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা বক্তব্য দেন। চুয়াডাঙ্গায় স্টুডেন্ট অ্যাকাউন্টে এগিয়ে থাকায় ইসলামী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংককে পুরস্কৃত করা হয়।
এসময় জেলার ২৩টি ব্যাংকের ম্যানেজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)