হৃদরোগে আক্রান্ত হয়ে দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব

মাফুজুর রহমান মিল্টনের ইন্তেকাল, আজ দাফন

আপলোড তারিখঃ 2026-04-12 ইং
হৃদরোগে আক্রান্ত হয়ে দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা থে‌কে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৪)।


জানা যায়, দামুড়হুদা উপজেলা পাঠাচোরা গ্রামের মৃত শফিউদ্দীনের ছেলে উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন হৃদরোগে আক্রান্ত হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন অ্যাম্বুলেন্সযোগে কুষ্টিয়া সদর হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্য হয়।


মাহফুজুর রহমান মিল্টন ১০ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। তার নওশীন (৬) নামের একটি কন্যা সন্তান রয়েছে। হঠাৎ মৃত্যুতে তার পরিবারসহ দামুড়হুদা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাঝে শোকের ছায়া নেমে আসে। আজ রোববার বেলা ৯টায়দিকে দামুড়হুদা স্টোডিয়াম মাঠে জানাজা শেষে তার গ্রামের বাড়ি পাঠাচোরায় বেলা ১০টার দিকে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজুর রহমান মিল্টন আজ বিকেল ৩ টায় স্ট্রোক করে হাসপাতালে যাওয়ার পথে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।


শোকবার্তায় নেতৃদ্বয় তাঁর রূহের মাগফেরাত কামনা করে বলেন, সহযোদ্ধা মাহফুজুর রহমান মিল্টন জাতীয়তাবাদী যুবদলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। রাজপথের সকল আন্দোলন-সংগ্রামেও তাঁর ভূমিকা ছিল সর্বমহলে প্রশংসিত। সাহসী এই সহযোদ্ধার অভাব সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ তায়ালা আমাদের সহযোদ্ধা মাহফুজুর রহমান মিল্টনকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্য, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের ধৈর্যধারণের তৌফিক দিন। আমিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)