চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পদধ্বনি অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2017-11-18 ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের পদধ্বনি অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: শ্রদ্ধা ভালোবাসায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গার কৃতি সন্তান, সাংস্কৃতিক অঙ্গণের প্রিয়মুখ কবি ও কথাসাহিত্যিক মাবুদ মালিককে স্মরণের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের ১২৫৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পরিষদ চত্বরে অনুষ্ঠিত পদধ্বনি আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন। পদধ্বনি আসরে স্বরচিত লেখা পাঠ এবং মাবুদ মালিকের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করেন, বাবু বনওয়ারী লাল বাগলা, আবুল কাশেম, হামিদুল হক মুন্সী, এ্যাড বজলুর রহমান, ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের সম্পাদক শেখ মিজানুর রহমান, এমএ মান্নান, সুনীতা শর্মা মন্ডল, প্রশান্ত শর্মা, রাকিব হাসান, এমদাদ শুভ্র, এম নুরুল ইসলাম এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের লেখিয়ে অমিতাভ মীর, হারুন অর রশিদ, আনছার আলী, কবি নজমুল হেলাল, গোলাম কবীর মুকুল, মাসুদ পারভেজ, এমএ হামিদ, বাবুল হোসেন শিশির, ডা. কামরুজ্জামান, মতিয়ার মিল্টন, ইদ্রিস মন্ডল, সুমন রশিদ, মোঃ আশিকুজ্জামান আসাদ, মেহেরাব্বিন সানভী, হাবিবি জহির রায়হান, আদিল হোসেন, কাজল মল্লিক, হোসেন মোহাম্মাদ ফারুক প্রমুখ। শুরুতে মরহুম মাবুদ মালিকের আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে তাদের প্রকাশিত স্মরণিকা ‘মনন’ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম‘র উপস্থাপনায় অনুষ্ঠানে লেখিয়ে ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)