মেহেরপুর সীমান্তে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অভিযান

৯৬ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

আপলোড তারিখঃ 2026-04-12 ইং
মেহেরপুর সীমান্তে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) মেহেরপুরের বারদী সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ লাখ টাকার স্বর্ণসহ এক যুবককে আটক করেছে। আটক ব্যক্তির নাম সমর হালদার (২৭)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার পার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার রাত ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ৬ বিজিবি।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) ব্যাটালিয়নের অধীনস্থ বারদী বিওপির পাঁচ কবর এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল গোপনে অবস্থান নেয়। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।


পরবর্তীতে দুজন সাক্ষীর উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে সবুজ টেপ মোড়ানো একটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাটি খুলে ৪টি স্বর্ণের বার পাওয়া যায়।  এর ওজন ৪৫২ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৯৬ লাখ টাকা। এদিকে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও ব্যবহৃত বাইসাইকেলও জব্দ করা হয়।


বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বার ও অন্যান্য জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)