চুয়াডাঙ্গায় সড়কে পরিচ্ছন্নতা অভিযান

আপলোড তারিখঃ 2026-04-12 ইং
চুয়াডাঙ্গায় সড়কে পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের শাপলা মোড় থেকে হাজী মোড় পর্যন্ত সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবারের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ৮টায় পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।


পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে পৌর প্রশাসক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। অভিযান চলাকালে সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার করা হয় এবং স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের নিজ নিজ বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।


এসময় পৌর প্রশাসক শারমিন আক্তার বিভিন্ন দোকানে তদারকি করেন। তিনি ট্রেড লাইসেন্স ও পণ্যের মেয়াদ যাচাই করেন এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে চলার নির্দেশনা দেন।
পৌর প্রশাসক শারমিন আক্তার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। এতে পরিবেশ ভালো থাকবে এবং মানুষ রোগবালাই থেকে দূরে থাকবে। আমরা প্রতি শনিবার নির্দিষ্ট একটি এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত রাখব।


অভিযানে আরও উপস্থিত পৌর নির্বাহী কর্মকর্তা কাজী শরিফুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক আব্দুল মোহাইমিন পলাশ, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিসসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের রোভারের একটি দল ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)