দামুড়হুদার রঘুনাথপুরে মাথাভাঙ্গা নদী থেকে ম্যাজিক জাল অপসারণ

আপলোড তারিখঃ 2026-04-10 ইং
দামুড়হুদার রঘুনাথপুরে মাথাভাঙ্গা নদী থেকে ম্যাজিক জাল অপসারণ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ ম্যাজিক জাল অপসারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাথাভাঙ্গা নদী থেকে দুইটি ম্যাজিক জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 


সূত্রে জানা যায়, নদীতে অবৈধভাবে কোমড় ম্যাজিক জাল পেতে মাছ শিকারের অভিযোগের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি ম্যাজিক জাল এবং একটি কোমড় জালের অংশ অপসারণ করা হয়। অভিযানে নেতৃত্বে দেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বিল্লাল হোসেন এবং সহকারী মৎস্য অফিসার ফারুক মহলদার। উপজেলা প্রশাসন জানায়, নদীর জীববৈচিত্র‍্য রক্ষা এবং অবৈধ মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)