পহেলা বৈশাখে চুয়াডাঙ্গায় বাউল ও লোকসংগীত প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2026-04-10 ইং
পহেলা বৈশাখে চুয়াডাঙ্গায় বাউল ও লোকসংগীত প্রতিযোগিতা ছবির ক্যাপশন:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চুয়াডাঙ্গায় বাউল ও লোকসংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চুয়াডাঙ্গা জেলা শাখা। আগামী ৩০ চৈত্র, সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাউল ও লোকসংগীত পরিবেশনার পাশাপাশি ঢোল ও বাঁশি বাজানোর প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে।


আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চারটি গ্রুপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ, ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপ, একাদশ থেকে মাস্টার্স পর্যন্ত ‘গ’ গ্রুপ এবং সবার জন্য উন্মুক্ত ‘ঘ’ গ্রুপ রাখা হয়েছে।


জাসাস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. সহিদুল হক বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম এক বিবৃতিতে আগ্রহী প্রতিযোগী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বাংলা নববর্ষকে ঘিরে এ আয়োজনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি চর্চা ও প্রতিভা বিকাশে নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছেন আয়োজকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)