আলমডাঙ্গার ডামোশ-ঘোলদাড়ি পর্যন্ত খালের খনন কাজ শুরু কাল

আসছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

আপলোড তারিখঃ 2026-04-10 ইং
আলমডাঙ্গার ডামোশ-ঘোলদাড়ি পর্যন্ত খালের খনন কাজ শুরু কাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ডামোশ থেকে ঘোলদাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ ভাটই খালের পুনঃখনন কাজ শুরু হচ্ছে। আগামীকাল শনিবার (১১ এপ্রিল) পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ খালটি খননকাজের উদ্বোধন করবেন। এদিন বেলা সাড়ে ১১টায় পানিসম্পদ মন্ত্রী সড়ক পথে ঢাকা থেকে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। এরপর বেলা একটায় আলমডাঙ্গার ডি-১৫ এন খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিবেন। উদ্বোধন শেষে তিনি মেহেরপুরে জিয়া খাল খনন কাজের উদ্বোধনের উদ্দেশ্যে মেহেরপুরে যাত্রা করবেন।


এদিকে, আলমডাঙ্গা ডামোশ থেকে ঘোলদাড়ি পর্যন্ত গুরুত্বপূর্ণ খালটি খনন কাজ উদ্বোধন উপলক্ষে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। গত বুধবার সকালে তিনি সার্বিক প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন। এদিকে, বহু বছর ধরে অবহেলা, দখল ও ভরাটের কারণে প্রায় বিলীন হয়ে যাওয়া খালটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)