পরিমাপে কম দেওয়ায় মনিরুল ইসলাম ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-04-09 ইং
পরিমাপে কম দেওয়ায় মনিরুল ইসলাম ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বাজারে অবস্থিত মনিরুল ইসলাম ফিলিং স্টেশনকে পেট্রোল ও অকটেন কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে ১০ লিটার পেট্রোল ও অকটেন দেওয়ার কথা থাকলেও প্রতি ১০ লিটারে প্রায় ৫০০ গ্রাম তেল কম দেওয়া হচ্ছিল।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মনিরুল ইসলাম ফিলিং স্টেশনের মালিক মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল এবং সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিয়তুল্লাহ।

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুল হাসান বলেন, “ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না। পেট্রোল পাম্পে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়া গুরুতর অপরাধ। আমরা অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রমাণ পেয়েছি। ভবিষ্যতেও জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “যেসব প্রতিষ্ঠান ভোক্তাদের অধিকার ক্ষুণ্ন করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যবসায়ী যেন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।”

ফিলিং স্টেশনের মালিক মনিরুল ইসলাম বলেন, “মেশিনে কারিগরি ত্রুটির কারণে এ সমস্যা হয়ে থাকতে পারে। বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা তা ঠিক করার উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।”

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)