ছবির ক্যাপশন:
দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে দীর্ঘ ১৬ বছরের হত্যা মামলার মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার ভোরের দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনিছুর রহমান দর্শনা থানাধীন রাঙ্গিয়ার পোতা মাঝ পাড়া'র পিতা-মৃত বাবলু আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গভীর রাতে নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানে জি আরমামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়। দর্শনা থানার ওসি মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবারই তাকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
