আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রুকন সভা

আপলোড তারিখঃ 2026-04-09 ইং
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রুকন সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রুকনদের নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়ন করে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, যাতে ইসলাম ও জাহিলিয়াতের পার্থক্য বোঝা যায়। তিনি কুসংস্কারমুক্ত জীবনযাপন এবং আত্মশুদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার বিভাগের সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার ও অফিস সম্পাদক রফিকুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)