চুয়াডাঙ্গা শহরের অধিকাংশ সড়কবাতিই বিকল!

আপলোড তারিখঃ 2017-11-18 ইং
চুয়াডাঙ্গা শহরের অধিকাংশ সড়কবাতিই বিকল! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: টানা দু’দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে বিকল হয়ে পড়েছে চুয়াডাঙ্গা শহরের অধিকাংশ সড়কবাতি। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকেই শহর অন্ধকারাচ্ছন্নে ঢেকে যায়। এতে করে রাস্তায় চলাচলকারী জনসাধারন চরম দূর্ভোগে পড়েন। শহরের কোর্ট মোড় থেকে শুরু করে রেল স্টেশন সড়কের প্রায় অধিকাংশ সড়কবাতিই বিকল হয়ে নিভে থাকতে দেখা যায়। এতে করে শহরে চুরি, ছিনতাইসহ আইন শৃঙ্খলার চরম অবনতি হতে পারে বলে সবাই আশঙ্কা করছেন। পৌর এলাকায় ড্রেন নির্মাণ করার জন্য রাস্তার পাশে খুড়ে মাটির স্তুপ সড়কের উপর রাখার কারনে সড়কগুলো অনেক সংকীর্ন হয়ে গেছে। আর টানা দু’দিনের বৃষ্টিতে সড়কগুলো কর্দমক্ত হয়ে উঠেছে এতে করে রাতের বেলা সড়কবাতি না জ্বলার কারনে অনেকে বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে পারেন। রাস্তায় চলাচলকারী দূর্ভোগের শিকার একাধিক ব্যক্তির সাথে কথা বললে তারা জানান যে, শহরের সড়কবাতিগুলো নিভে থাকার কারনে অন্ধকরাচ্ছন্নভাবে আমরা চরম জানমালের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি। এ ছাড়াও রাতে সড়কে চলাচল করতে গিয়ে চরম বেগ পেতে হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান জিপু চৌধুরির সাথে কথা বললে তিনি জানান, পৌর শহরের কিছু স্থানে সড়কবাতি নষ্ট ও অচল অবস্থায় রয়েছে; যা আমি শুনেছি। আগামী রবিবার নাগাত এগুলো মেরামত করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)