ছবির ক্যাপশন:
দামুড়হুদা ও জীবননগর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবায়দুর রহমান সাহেল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুলতান, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা, দামুড়হুদা বাজার কমিটির সাধারণ সম্পাদক শাহাজালাল বাবু, দামুড়হুদা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশীদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ক্লাব ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, জীবননগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপিত আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসন প্রমুখ।
সভায় আসন্ন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
