বাঘাডাঙ্গায় স্কুলের মাঠ দখল করে ভুট্টা শুকোনোর অভিযোগ

খেলাধুলা থেকে বঞ্চিত কোমলমতি শিক্ষার্থীরা

আপলোড তারিখঃ 2026-04-09 ইং
বাঘাডাঙ্গায় স্কুলের মাঠ দখল করে ভুট্টা শুকোনোর অভিযোগ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ভুট্টা শুকানোর অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, বর্তমানে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে। ঠিক এমন সময়েই বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে ভুট্টা শুকানো হচ্ছে। ফলে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাচ্ছে না, যা নিয়ে অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভ বিরাজ করছে।


স্থানীয়দের দাবি, ভুট্টা ব্যবসায়ীরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে মাঠটি ব্যবহার করছে। এতে করে দীর্ঘ সময় ধরে মাঠটি খেলাধুলার অযোগ্য হয়ে পড়ছে। যদি এভাবে তিন থেকে চার মাস মাঠ দখল করে রাখা হয়, তাহলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে পুরোপুরি বঞ্চিত হবে- এমন আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। গতকাল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো মাঠজুড়ে ভুট্টা শুকানোর কার্যক্রম চলছে।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান বলেন, ‘বিষয়টি আমি খতিয়ে দেখছি। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলব। এছাড়া দ্রুত মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে সেখানে আর ভুট্টা শুকানো না যায়।’


দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উবাইদুর রহমান সাহেল বলেন, ‘অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয়দের দাবি, দ্রুত মাঠটি দখলমুক্ত করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)