দর্শনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2026-04-09 ইং
দর্শনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে দুর্ঘটনায় আতিকা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা হঠাৎপাড়া রেলগেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকা দর্শনা থানাধীন মোবারক পাড়ার মো. মোবারক হোসেনের ভাইরাভায়ের মেয়ে। মায়ের মৃত্যুর পর থেকে সে তার খালুর কাছে থাকত।


স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আতিকা তার খালুর হাত ধরে রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল। চুয়াডাঙ্গা থেকে তার খালাতো বোন বাড়ি ফিরছিলেন। এসময় তাকে দেখতে পেয়ে আতিকা দৌঁড়ে কাছে যাওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি তেলবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নম্বর যশোর-ঢ ০১-০০০২। ঘটনার পর ট্রাকটি আটক করে দামুড়হুদা থানা হেফাজতে রাখা হয়েছে।


এ বিষয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, নিহত শিশুটিকে দামুড়হুদার চিৎলা হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)