দর্শনায় কেরু উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাব্বিক হাসান

তোমাদের আদর্শ শিক্ষার্থী হতে হবে

আপলোড তারিখঃ 2026-04-09 ইং
দর্শনায় কেরু উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাব্বিক হাসান ছবির ক্যাপশন:

দর্শনার কেরু উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান।


তিনি বলেন, ‘তোমাদের আদর্শ শিক্ষার্থী হতে হবে। আজকের এই বিদায় তোমাদের ভবিষ্যতের সিঁড়ির একটা ধাপ। এই ধাপে তোমরা বিদ্যালয়ের ধাপ পেরিয়ে কলেজের ধাপে যাবে। তোমরা এই এক একটি ধাপ পেরিয়ে আগামীর দিকে এগিয়ে যাওয়া মানে শুধু তোমাদের নিজের জীবনের উন্নতি নয়, এটা তোমার পিতা-মাতার, শিক্ষক-শিক্ষিকার, শিক্ষাপ্রতিষ্ঠানের এবং সমাজ ও দেশের জন্য কল্যাণ বা উন্নয়ন। কারণ তোমরা ভবিষ্যতে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, শিক্ষকসহ ভালো ভালো অবস্থানে যাবে তখন সেটা তোমাদের পিতা-মাতার এবং আমাদের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়াবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরিফ গালিব, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার। দোয়া পরিচালনা করেন শিক্ষক রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রাসেল আহমেদ শাওন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)