আলমডাঙ্গার স্বপ্ন সুপারশপে ম্যাজিস্ট্রেটের অভিযান

আপলোড তারিখঃ 2026-04-07 ইং
আলমডাঙ্গার স্বপ্ন সুপারশপে ম্যাজিস্ট্রেটের অভিযান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ‘স্বপ্ন সুপারশপে মেয়াদোত্তীর্ণ বোতলজাত পানি বিক্রির অভিযোগ’ শিরোনামে সময়ের সমীকরণ পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেছেন। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাকিল মাহমুদ শফিউল্লাহ-সহ পুলিশের একটি টিম স্বপ্ন সুপার শপে বিভিন্ন মালামাল পরীক্ষা করে দেখেন, কোনো মেয়াদোত্তীর্ণ মালামাল আছে কি না। নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানের ম্যানেজারকে সতর্ক করে দেন।


এর আগে গত শনিবার ভুক্তভোগী রাজা আহম্মেদ পেশায় মোবাইল ব্যবসায়ী, জানান রাত ৮টার দিকে তিনি আলমডাঙ্গার পৌরশহরের স্বপ্ন সুপারশপ থেকে বোতলজাত পানি কেনেন। পরে বোতলের গায়ে থাকা লেবেল পরীক্ষা করে দেখেন, পানিটির মেয়াদ প্রায় এক মাস আগেই শেষ হয়ে গেছে। এতে সন্দেহ হলে তিনি পুনরায় দোকানে গিয়ে আরও কয়েকটি বোতল যাচাই করেন। তাঁর দাবি, সেগুলোর মধ্যেও এক থেকে দুই মাস আগে মেয়াদোত্তীর্ণ হওয়ার তথ্য পাওয়া যায়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তাদের মতে, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে এমন অনিয়ম জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)