পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2026-04-07 ইং
পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ শফিউল্লাহর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অভিযোগে আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে আনন্দধাম সড়কের আব্দার বিশ্বাসের আড়তে পাটজাত মোড়ক ব্যবহার না করার প্রমাণ পেয়ে ব্যবসায়ীকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন-২০১০ এর ভিত্তিতে ২ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


অভিযানকালে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পাট পরিদর্শক মো. আসাদুজ্জামান ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল হাসানসহ পুলিশের একটি টিম। এসময় শহরের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন কর্মকর্তাবৃন্দ। এবং পাটের বস্তা ব্যবহার না করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)