ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরোজগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স মনিরুল ইসলাম ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিক্রয় শুরু হয়েছে। ফুয়েল কার্ডধারী ছাড়া কাউকে পেট্রোল বা অকটেন দেওয়া হচ্ছে না। প্রতিটি মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ৫০০ টাকার তেল বরাদ্দ রাখা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ফিলিং স্টেশনে এ কার্যক্রম শুরু হয়। তেল নিতে আসা প্রতিটি মোটরসাইকেল আরোহীর কাছে ফুয়েল কার্ড আছে কি না, তা যাচাই করে তেল দেওয়া হচ্ছে। কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলকে তেল দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।
এসময় চুয়াডাঙ্গা জেলা এক্সিকিউটিড ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান উপস্থিত থেকে তেল বিতরণ কার্যক্রম তদারকি করেন। তিনি প্রতিটি মোটরসাইকেলের ফুয়েল কার্ড দেখে তেল দেওয়ার নির্দেশনা দেন। এক্সিকিউটিড ম্যাজিস্ট্রেট আশফাকুর রহমান বলেন, ‘সকলকে ফুয়েল কার্ড সঙ্গে রাখতে হবে। কার্ড ছাড়া কাউকে তেল দেওয়া হবে না। সীমিত সরবরাহের কারণে আপাতত প্রতি মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।’
