মুন্সিগঞ্জের হৈদারপুরে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2017-11-18 ইং
মুন্সিগঞ্জের হৈদারপুরে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার হৈদারপুর গ্রামে জমিজমা নিয়ে রকিবুল ইসলাম (২৮) নামের একজনকে পিটিয়ে জখম করেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। গত শুক্রবার রাত ১টার দিকে এঘটনা ঘটে। আহত রকিবুল ইসলাম উপজেলার হৈদারপুর গ্রামের শহিদুলের ছেলে। জানা গেছে, রকিবুল ইসলাম ও তারই চাচাতো ভাই দৌলত আলীর সাথে শরিকানা জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার রাতে রকিবুল ইসলাম ও তার চাচাতো ভাই দৌলত আলীর সাথে তর্কবিতর্ক হয়। এরই এক পর্যায়ে দৌলত আলী জিআই পাইপ দিয়ে রকিবুল ইসলামকে পিটিয়ে জখম করে এবং মদ্যপ অবস্থায় ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পরিবারের সদস্যরা রকিবুল ইসলামকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)