মুজিবনগরে মাদ্রাসার দুই শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তিলাভ

আপলোড তারিখঃ 2026-04-06 ইং
মুজিবনগরে মাদ্রাসার দুই শিক্ষার্থীর ট্যালেন্টপুলে বৃত্তিলাভ ছবির ক্যাপশন:

২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় মেহেরপুরের মুজিবনগরে অবস্থিত মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদ্রাসা কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির দুজন মেধাবী শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অষ্টম শ্রেণির ছাত্র রায়হান নাবিল এবং পঞ্চম শ্রেণির ছাত্র তাসদিক আহমেদ জ্যামী তাদের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই গৌরবজনক সাফল্য অর্জন করে মাদ্রাসার সুনাম বৃদ্ধি করেছে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ (প্রধান) আসাদুল্লাহ আল গালিব বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতার ফলেই এ ধরনের সাফল্য সম্ভব হয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)