ছবির ক্যাপশন:
শিশু পরিবারের সদস্যদের সাথে নিয়ে চুয়াডাঙ্গায় যমুনা টেলিভিশনের এক যুগপূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার সরকারি শিশু সদনে এ উৎসবের আয়োজন করা হয়। এসময় যমুনা টেলিভিশনের দ্বিতীয় যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা করেসপন্ডেন্ট জিসান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক-প্রকাশক বিপুল আশরাফ ও স্টার নিউজের মেহেরপুর ব্যুরো চিফ রাশেদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক।
আরও অংশ নেন যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট রিয়াজ রায়হান ও কুষ্টিয়া করেসপন্ডেন্ট রুহুল আমিন বাবু, দেশ টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, স্টার নিউজের জহির রায়হান সোহাগ, বৈশাখী টিভির মিজানুর রহমান, দৈনিক ইত্তেফাকের রুবাইত বিন আজাদ সুস্থির, বাংলা স্ট্রিমের শেখ লিটন, দৈনিক আকাশ খবরের সোহানুর রহমান, রেডিও চুয়াডাঙ্গার আশিকুর রহমান প্রমুখ। শিশু পরিবারের অর্ধশত শিশুর উপস্থিতিতে আরও বর্ণিল হয়ে ওঠে গোটা উৎসব-আয়োজন।
উৎসেবর প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী বলেন, বাংলাদেশেও যে শুধু সংবাদ নির্ভর টেলিভিশনের কোটি কোটি দর্শক আছে, সেটি বারবার প্রমাণ করেছে যমুনা টেলিভিশন। এমনকি অভ্যুত্থানের সময় সকল দর্শক রিমোট হাতে নিয়ে সব চ্যানেলের আগে যমুনা টিভি খুঁজেছে। এক যুগে যমুনার অর্জন অনেক। দ্বিতীয় যুগে প্রত্যাশা থাকবে দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছটিয়ে থাকা কিংবা অদেখা সকল খবর তাদের পর্দায় তুলে ধরবে এই চ্যানেলটি। এছাড়া সরকারি শিশু পরিবারের সাথে যমুনার উৎসব ভাগাভাগি আয়োজন করায় ভূয়সী প্রশংসা করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
পরে শিশুদের সাথে নিয়ে কেক কাটেন অতিথিরা। একে অপরের সাথে যুগপূর্তির কেক ভাগাভাগি করেন তারা। অনুষ্ঠানের শেষভাগে সেখানে দোয়ার আয়োজন করা হয়।
