চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাকিম মুন্সি বহিষ্কার

আপলোড তারিখঃ 2026-04-06 ইং
চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাকিম মুন্সি বহিষ্কার ছবির ক্যাপশন:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার (৪ এপ্রিল) চুয়াডাঙ্গা পৌর বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আব্দুল হাকিম মুন্সিকে দলীয় সব পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।


দলীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়েই এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীদের আব্দুল হাকিম মুন্সির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)