ছবির ক্যাপশন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে সুস্পষ্টভাবে জড়িত থাকার অভিযোগে মেহেরপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. হুজাইফা ডিক্লিয়ারকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার যুবদলের কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।
