ছবির ক্যাপশন:
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ) মেহেরপুরের উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরকে বিদায় সংবর্ধনা ও নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে বরণ করে নেওয়া হয়েছে। গত বুধবার দিবাগত রাতে মেহেরপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরকে বিদায় ও নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে বরণ করে হয়। বিদায় বরণ অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির ও নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় সেখানে বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম,(রাজস্ব) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, হাবিবুর রহমান প্রমুখ।
