ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামে তাইজেল বিশ্বাস সাধুর স্মরণে ২৩তম বার্ষিক সাধুসঙ্গ অনুষ্ঠান জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তি বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আতিয়ার রহমান, কুতুবপুর ইউনিয়নের সাবেক সদস্য মোখলেসুর রহমান, একতা ইটভাটার মালিক আব্দুল কাদের মিয়া, হাসান মেম্বার এবং ৭ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য কল্পনা খাতুন। সাধুসঙ্গ অনুষ্ঠানে গুরু হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও বিটিভিতে সংগীত পরিবেশনকারী এবং ‘মনের মানুষ’ চলচ্চিত্রে ২১টি গান গাওয়া শিল্পী আব্দুল লতিফ বাউল। এছাড়াও উপস্থিত ছিলেন হাফিজ সাধু ফকির মাস্টার, হামিদ ফকির, কাশেম ফকির এবং বদর উদ্দিন মাস্টার ফকিরের।
অনুষ্ঠানে আরও অংশ নেন শিল্পী এস কে রিদয়, তন্ময়, রোজা, রিজভী বিশ্বাস, জয়নাল বাউল, মইন বাউল, কাজল বাউল, একাব বাউলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ভক্ত। অনুষ্ঠানে ভক্তিমূলক গান, বাউল সংগীত এবং আধ্যাত্মিক আলোচনা পরিবেশিত হয়। রাতভর চলা এ সাধুসঙ্গে এলাকার ধর্মপ্রাণ মানুষ ও সাধুসঙ্গপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে আগত ভক্তরা বলেন, এমন আয়োজন গ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
