চুয়াডাঙ্গার নতুন ডিসি লুৎফুন নাহারের যোগদান

আপলোড তারিখঃ 2026-04-03 ইং
চুয়াডাঙ্গার নতুন ডিসি লুৎফুন নাহারের যোগদান ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলার ৩০তম জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ্ লুৎফুন নাহার দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসনের কর্মকর্তারা নতুন জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার বিসিএস ২৭তম ব্যাচের একজন কর্মকর্তা। পূর্বে তিনি উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তারসহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও অন্যান্য কর্মকর্তারা।


উল্লেখ্য, গত ২৯ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গাসহ ১১টি জেলার দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়। একই দিন অপর আরেকটি প্রজ্ঞাপনে চুয়াডাঙ্গার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)