দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আপলোড তারিখঃ 2026-04-02 ইং
দেশের  সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় তাপমাত্রার আকস্মিক ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি থেকে লাফিয়ে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় জেলাজুড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩৪ শতাংশ। আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে সাধারণ মানুষের অস্বস্তি আরও বেড়েছে। গতকাল বুধবারও জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র এই গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও মোটরসাইকেল চালকরা। বিশেষ করে বিভিন্ন তেল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তীব্র রোদে অনেককে অসুস্থ বোধ করতে দেখা গেছে। শহরের পৌরসভার সামনে অত্যধিক গরমে সড়কের পিচ গলে যেতেও দেখা গেছে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে।

কয়েকজন  বাইককার ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই রোদে লাইনে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে গিয়ে শরীর একেবারে ভেঙে পড়ছে।" দিনমজুর আব্দুল মালেক জানান, পেটের দায়ে কাজ করতে হলেও দুপুরের রোদে শরীর জ্বালাপোড়া করছে, ফলে কাজ চালানো কঠিন হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চলতি মৌসুমে জেলায় এই প্রথম তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি অতিক্রম করল। বর্তমানে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং পরিস্থিতি আগামী কয়েক দিন একই রকম থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)