দর্শনা জেলা পুলিশের ঝটিকা অভিযানে ১৩টি মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2026-04-02 ইং
দর্শনা জেলা পুলিশের ঝটিকা অভিযানে ১৩টি মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:

দর্শনা থানা এলাকায় জেলা পুলিশের ঝটিকা অভিযানে ১৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে ১ লাখ ৫ হাজার টাকার মামলা এবং ১৩টি মোটরসাইকেল আটক করা  হয়েছে। গতকাল বুধবার সকাল ৭ টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ডে এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৫টি মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট না থাকার অপরাধে মামলা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা ট্র‍্যাফিক পুলিশের সার্জেন্ট রিয়াজুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ডে এলাকায় মোটরসাইকেল অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কাজপত্রের বিভিন্ন ত্রুটি থাকায়, হেলমেট না থাকায় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণ ১৫টি মোটরসাইকেলে ১ লাখ ৫ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে এবং ১৩টি মোটরসাইকেল আটক করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন, দর্শনা থানা পুলিশের এসআই আরিফুল ইসলাম মোল্যা, এসআই আলমগীর হোসেনসহ থানা পুলিশের একটি টিম। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)