শৈলকুপায় ২৬ কিলোমিটার সড়কের দুই পাশে লাগানো হবে ২ হাজার গাছ‎

আপলোড তারিখঃ 2026-04-02 ইং
শৈলকুপায় ২৬ কিলোমিটার সড়কের দুই পাশে লাগানো হবে ২ হাজার গাছ‎ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকূপায় ২৬ কিলোমিটার সড়কের দুই পাশে লাগানো হচ্ছে প্রায় ২ হাজার ফলদ ও বনজ গাছের চারা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ‎বুধবার দুপুরে শৈলকূপা উপজেলার বসন্তপুর এলাকার ‘শেখপাড়া-লাঙ্গলবাঁধ’ আঞ্চলিক সড়কে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এ কর্মসূচির উদ্বোধন করেন।
‎উদ্বোধনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহফুজুর রহমান, সড়ক বিভাগের প্রকৌশলী আহসান কবীর, ত্রিবেনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোল্লাসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শৈলকূপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জাফর মোল্লা জানান, শেখপাড়া বাজার থেকে লাঙ্গলবাঁধ বাজার পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ সড়কের দুই পাশে বৃক্ষরোপণ করা হবে। বর্তমানে সড়কটির সংস্কার কাজ চলমান রয়েছে। সড়কের দুইপাশে মোট ২ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হবে।


উদ্বোধন শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, বর্তমান সরকার জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নানা উদ্যোগ হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের আগে দেশব্যাপী বৃক্ষরোপণের পরিকল্পনা জানিয়েছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আজ সড়কের দুই পাশে বৃক্ষরোপণের উদ্বোধন করা হলো। আগামীতে জেলার অন্য সড়কের পাশেও এই কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)