ছবির ক্যাপশন:
ছাত্রদল সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ বাহিনী। গ্রেফতারের প্রতিবাদে সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে কেদারগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে চুয়াাডাঙ্গা সদর উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমির হুসাইনের পরিচালনা ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাজান খানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য হাজী মো. রবিউল ইসলাম বাবলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ মো. রাজিব খান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী ফরমের সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিক, রনি বিশ্বাস,সাইমুম ইসলাম শান্ত, আল-আমিন, ইনামুল, স্বাধীন, রাকিব, মাহফুজ, সুমন, রিমন, জজসহ ছাত্রদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। সমাবেশে সভাপতি তার বক্তব্য বলেন, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মিথ্যা মামলা হামলা দিয়ে কখনও দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে মিথ্যা মামলা থেকে অব্যহতি দিয়ে দ্রুত মুক্তির দাবি জানায় নতুবা ছাত্রদলসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে কঠোর হুঁশিয়ারী প্রদান করে।
