কার্পাসডাঙ্গার পরিচিত মুখ মোসলেম মাস্টারের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-04-02 ইং
কার্পাসডাঙ্গার পরিচিত মুখ মোসলেম মাস্টারের ইন্তেকাল ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার পরিচিত মুখ ও কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোসলেম আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাঝপাড়ার মৃত রহিম বক্সের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম মোসলেম আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা গত সোমবার তাকে ইমপ্যাক্ট হাসপাতালে এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)