ফুয়েল কার্ডধারীদের অগ্রাধিকার, ফিরেছে স্বস্তি

সরোজগঞ্জ ফিলিং স্টেশনে সুশৃঙ্খল পরিবেশে তেল বিতরণ

আপলোড তারিখঃ 2026-04-02 ইং
ফুয়েল কার্ডধারীদের অগ্রাধিকার, ফিরেছে স্বস্তি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার মেসার্স মনিরুল ইসলাম ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডধারী মোটরসাইকেল আরোহীদের মাঝে সুশৃঙ্খলভাবে তেল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ফিলিং স্টেশন এলাকায় এমন শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ দেখা যায়। জানা গেছে, যেসব মোটরসাইকেল আরোহীর কাছে বৈধ ফুয়েল কার্ড রয়েছে, তাদের সর্বোচ্চ নির্ধারিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে। এতে সাধারণ গ্রাহকদের মাঝেও স্বস্তি ফিরে এসেছে।
ফিলিং স্টেশনে পুলিশ প্রশাসনের সদস্যরা নিজে উপস্থিত থেকে তেল বিতরণের পুরো কার্যক্রম তদারকি করেন। তারা আগে ফুয়েল কার্ডধারীদের লাইনে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে তেল সরবরাহের ব্যবস্থা করেন। ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি বা অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়নি। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের তুলনায় এদিন ফিলিং স্টেশনে অনেক বেশি শৃঙ্খলা দেখা গেছে। প্রশাসনের তৎপরতা ও সঠিক ব্যবস্থাপনার কারণে মোটরসাইকেল আরোহীরা স্বস্তির সঙ্গে তেল নিতে পেরেছেন।


মোটরসাইকেল আরোহীদের অনেকেই বলেন, পুলিশ প্রশাসন উপস্থিত থাকায় তেল নিতে কোনো ভোগান্তি হয়নি। যাদের ফুয়েল কার্ড রয়েছে, তারা সহজেই নির্ধারিত পরিমাণ তেল পাচ্ছেন। এতে দীর্ঘসময় অপেক্ষা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কাও কমে গেছে। এ বিষয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিয়তুল্লাহ বলেন, ‘ফুয়েল কার্ডধারী প্রকৃত মোটরসাইকেল আরোহীরা যেন নির্ধারিত পরিমাণ তেল সঠিকভাবে পান, সে জন্য আমরা মাঠে থেকে পুরো কার্যক্রম তদারকি করছি। কোনো ধরনের বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা বা অনিয়ম বরদাশত করা হবে না। সবাইকে নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।’


মেসার্স মনিরুল ইসলাম ফিলিং স্টেশনের মালিক মনিরুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করছি যেন যাদের বৈধ ফুয়েল কার্ড রয়েছে, তারা দ্রুত ও ঝামেলাহীনভাবে তেল পান। প্রশাসনের সহযোগিতায় আজ খুব সুন্দরভাবে তেল বিতরণ করা সম্ভব হয়েছে। আগে অনেক সময় ভিড় ও বিশৃঙ্খলার কারণে সমস্যা হতো, কিন্তু এখন সবাই নিয়ম মেনে তেল নিচ্ছেন। আমরা চাই, ভবিষ্যতেও এভাবেই সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকুক এবং প্রকৃত গ্রাহকরা তাদের প্রাপ্য তেল পান।’ স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে ফুয়েল কার্ডধারীদের মাঝে তেল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)