চুয়াডাঙ্গার পাম্পগুলোতে ফুয়েল কার্ড দেখে দেওয়া হচ্ছে না তেল

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি

আপলোড তারিখঃ 2026-04-02 ইং
চুয়াডাঙ্গার পাম্পগুলোতে ফুয়েল কার্ড দেখে দেওয়া হচ্ছে না তেল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল বিতরণে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হতে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী পহেলা এপ্রিল থেকে ফুয়েল কার্ড দেখে তেল দেওয়ার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। পাম্প মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা প্রশাসন ফুয়েল কার্ড বিতরণের সময়সীমা আরও দুই দিন বাড়িয়েছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ী কার্ড ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ধিত সময়সীমা শেষ হওয়ার পরই কার্ড প্রদর্শন সাপেক্ষে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে। এখন স্বাভাবিক নিয়মেই তেল দেওয়া হচ্ছে।


এদিকে, তেলের সংকটের কারণে ভোর থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা গেছে। তেল সংগ্রহ করতে অনেক চালক আগের রাতেই মোটরসাইকেল লাইনে রেখে বাড়ি ফিরে যান। এসময় মোটরসাইকেল চালক সালাম জানান, ‘সকাল ৭টা থেকে তেল দেওয়া শুরু হবে, তাই আগের রাতেই মোটরসাইকেলটি লাইনে রেখে গেছি। ভোরে এসে আবার লাইনে দাঁড়িয়েছি।’ সকাল ৭টা থেকে জেলার প্রায় সব পাম্পে তেল সরবরাহ শুরু হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা যায়। তাদের সহায়তায় চালকেরা শৃঙ্খলার মধ্যেই তেল নিতে পারছেন।


লাইনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী মাসুদ বলেন, ‘প্রায় এক ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না। তেল নেওয়ার জন্য লাইনে থাকবো, নাকি দোকান খুলে জীবিকা চালাবো- এটা নিয়েই দোটানায় আছি। এই ভোগান্তির শেষ কোথায়, তা বুঝতে পারছি না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)