ফাঁসি কার্যকর হওয়া ঝড়ু-মোকিমের দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-11-18 ইং
ফাঁসি কার্যকর হওয়া ঝড়ু-মোকিমের দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন হত্যা মামলার নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইউপি সদস্য মনোয়ার হোসেন হত্যা মামলার ফাঁসি কার্যকর হওয়া গোলাম রসুল ঝডু (৬২) ও আবদুল মকিম (৬০) নামে দুই আসামির দাফন সম্পন্ন হয়েছে। মনোয়ার হোসেন হত্যা মামলায় বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় যশোর কেন্দ্রেীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের পরে গোলাম রসুল ঝড়ুর মরদেহ অ্যাম্বুলেন্সযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া গ্রামে এসে পৌঁছায়। পরে সেখানে আলমডাঙ্গা থানা পুলিশের উপস্থিতিতে শুক্রবার বেলা ১১টায় বেতবাড়িয়া গ্রামের স্থানীয় কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। অপরদিকে ফাঁসি কার্যকর হওয়া আরেক আসামি আবদুল মোকিমের মরদেহ গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ভোলাডাঙ্গা গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। মনোয়ার হত্যা মামলায় দুই আসামির দীর্ঘদিন পরে হলেও ফাঁসি কার্যকর করায় স্বস্তি প্রকাশ করেছে মনোয়ারের পরিবার। উল্লেখ্য, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির চরমপন্থী নেতারা ১৯৯৪ সালের ২৮ জুন বীর মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্য মনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিনই নিহতের ভাই অহিম উদ্দিন বাদী হয়ে ২১ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারাধীন থাকার দীর্ঘ একযুগ পর ২০০৬ সালে তিন আসামির ফাঁসি, দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড এবং ১৬ আসামির বেকসুর খালাস দিয়ে রায় ঘোষণা কওে চুয়াডাঙ্গা জেলা জজ ও দায়রা জজ আদলাত। তবে আসামিরা উচ্চ আদালতে রিভিউ করলে এক আসামির মৃত্যুদন্ড মওকুফ এবং দুজনের মৃত্যুদন্ডাদেশ বহাল রেখে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। হত্যাকান্ডের প্রায় দু’যুগ পরে বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় ওই দুই আসামির ফাঁসি যশোর কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)