আলমডাঙ্গায় অসহায় বৃদ্ধার পাশে মালয়েশিয়া প্রবাসী জামিল হোসেন

আপলোড তারিখঃ 2026-04-01 ইং
আলমডাঙ্গায় অসহায় বৃদ্ধার পাশে মালয়েশিয়া প্রবাসী জামিল হোসেন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামে এক অসহায় বৃদ্ধার দীর্ঘদিনের পানির কষ্ট দূর করতে মানবিক সহায়তা করেছেন গৌরহ্রদ গ্রামের মালয়েশিয়া প্রবাসী সমাজসেবক জামিল হোসেন। গত শনিবার বৃদ্ধার জন্য বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখায় একটি টিউবওয়েলের আবেদন করা হলে বিষয়টি জামিল হোসেনের নজরে আসে। আবেদনটির বিষয়ে জানার পরপরই প্রবাসী জামিল হোসেন স্থানীয় মানবাধিকার কর্মী শামীম রেজার মাধ্যমে বৃদ্ধা আনোয়ারার অবস্থার সার্বিক খোঁজখবর নেন। বৃদ্ধার কষ্ট লাঘবে তিনি কালক্ষেপণ না করে নিজ অর্থায়নে সেখানে একটি  টিউবওয়েল স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন এবং তা সফলভাবে বাস্তবায়ন করেন।


টিউবওয়েল পেয়ে বৃদ্ধা আনোয়ারা বলেন, ‘আমার সুয়ামী সন্তান কেউনি। আমার পানির কষ্ট যে দূর করেছে আল্লাহ তাকে ভালো রাখুক।’ এ বিষয়ে মালয়েশিয়া থেকে জামিল হোসেন জানান, মানুষের মৌলিক চাহিদা পূরণে শরিক হতে পারাটাই বড় তৃপ্তি। তিনি আরো বলেন, “আমি চাই মানুষের পানির কষ্ট যেন না থাকে। সেই তাড়না থেকেই নিজ সামর্থ্য অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন স্থানে ২১টি টিউবওয়েল স্থাপন করেছি। ভবিষ্যতেও আমার এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ইচ্ছা আছে।


মানবাধিকার কর্মী শামীম রেজা জানান, জামিল হোসেনের মতো প্রবাসীদের এমন উদারতা সমাজের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। স্থানীয় বাসিন্দারাও এই মহৎ কাজের জন্য জামিল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)