ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’ (ঋঅওজউণখ) ও একটি বিলাসবহুল এলিয়েন প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে জীবননগর থানাধীন হাসাদহ বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে বলেন, ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসায়। এসময় একটি সন্দেহভাজন ‘এলিয়েন’ (অষরবহ) মডেলের প্রাইভেটকারকে গতিরোধের সংকেত দিলে চালক ও তার সহযোগী পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশ ধাওয়া করে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কলাগাছিয়া গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে মো. আলিম হোসেন (৩৬) এবং বাবু জমাদারের ছেলে জনিকে (৪০) গ্রেপ্তার করে।
তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত ও কারের ভেতর থেকে মোট ৫৭৬ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ‘ফেয়ারডিল’ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ২৫ লাখ টাকা মূল্যের প্রাইভেটকারটি জব্দ ও আসামিদের কাছ থেকে ৪টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অভিযান পরিচালনাকারী ডিবি দলের নেতৃত্বে ছিলেন এসআই মো. আশরাফুল ইসলাম, এএসআই মো. রজিবুল হক, শ্রী রমেন কুমার সরকার, আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
