ছবির ক্যাপশন:
দর্শনায় জেলা ট্রাফিক পুলিশের ঝটিকা অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ডে এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০টি মোটরসাইকেলের কাগজপত্র ও হেলমেট না থাকার অপরাধে মামলা দেওয়া হয়। চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের সার্জেন্ট বিধান কুমার জানান, সহকারী পুলিশ সুপার আনোয়ারুল করিমের নেতৃত্বে গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ডে এলাকায় মোটরসাইকেল অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে কাজপত্রের বিভিন্ন ত্রুটি থাকায়, হেলমেট না থাকায় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণ ১০টি মোটরসাইকেলে ৩২ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে। অভিযানে সহযোগিতা করেন, দর্শনা থানা পুলিশের একটি টিম। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
