ছবির ক্যাপশন:
৯ম পে-স্কেল বাস্তবায়নে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ মেহেরপুর জেলা শাখার মেয়দোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর গণপূর্ত অফিস হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান সহকারী মো. ফেরদৌস ওয়াহেদ সাহেবের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নাজির ও মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক আত্তাব আলী।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পেশাজীবী নেতা মো. নাজমুল হক লিটন। বক্তব্য দেন মেহেরপুর সমন্বয় পরিষদের সাবেক সহসভাপতি সৈয়দ মুনির হাসান, আবুল কালাম আজাদ, শাহিন ইকবাল। উপস্থিত ছিলেন জেনারেল হাসপাতালের কামরুজ্জামান বাবু, পিডিবির মজিরুল ইসলাম, সরকারি কলেজের আজিমুল ইসলাম, কৃষি অফিসের ওমর ফারুক লিটন এস এম স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক, গণপূর্ত অফিসের অফিস সহায়ক, কামরুজ্জামান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে পেশাজীবী নেতা শিক্ষক মো. নাজমুল হক লিটনকে আহ্বায়ক এবং সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হিসাবরক্ষক আবুল কালাম আজাদকে সদস্যসচিব করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কনভেনিং কমিটি সকলের মতামত নিয়ে গঠন করা হয়। বক্তারা, ৯ম পে-স্কেল বাস্তবায়নে অগ্রভাগ থেকে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানান। এবং সংগঠনকে গতিশীল করতে প্রতিটি দপ্তরে কর্মচারীদের ঐক্যবদ্ধ করতে কাজ করার আহ্বান জানান।
