এডিস মশা প্রতিরোধে কুতুবপুরে পরিচ্ছন্নতা অভিযান

আপলোড তারিখঃ 2026-03-31 ইং
এডিস মশা প্রতিরোধে কুতুবপুরে পরিচ্ছন্নতা অভিযান ছবির ক্যাপশন:

ডেঙ্গু ও এডিস মশার প্রাদুর্ভাব থেকে জনসাধারণকে সুরক্ষা দিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অভিযানের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি, ঝোপঝাড় ও আবর্জনা অপসারণ করা হয়। একই সঙ্গে ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের প্রশাসক নাজমুল হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান, প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি সদস্য জামাত আলী মণ্ডল, রেজাউল হক, আফাঙ্গীর হোসেন, আব্দুল হালিম, হাসানুজ্জামান হাসান, নুর ইসলাম, মহিলা সদস্য মালেকা খাতুন, কল্পনা খাতুন ও জেসমিন খাতুন। এছাড়াও গ্রাম পুলিশ দফাদার লিটন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কুতুবপুর ইউনিয়নের প্রশাসক নাজমুল হোসেন বলেন, ডেঙ্গু ও এডিস মশা প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ সবচেয়ে বেশি প্রয়োজন। নিজেদের বাড়িঘর, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। আমরা ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)