চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে বসবাড়িতে মিলল ২০০ লিটার ডিজেল

ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-03-31 ইং
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে বসবাড়িতে মিলল ২০০ লিটার ডিজেল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় বঙ্গজপাড়া এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে এক ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পরিচালিত এ অভিযানে দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার বাসিন্দা সানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আনুমানিক ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এসময় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তিনি জানান, ‘অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে, যাতে করে অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা যায়।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)