দর্শনায় সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2026-03-30 ইং
দর্শনায় সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেনের ইন্তেকাল ছবির ক্যাপশন:

দর্শনা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বার্ধক্যজনিত রোগে দর্শনা ইসলাম বাজারস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দর্শনার সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং একাধিক সংগঠনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে তিনি দীর্ঘদিন যাবৎ দর্শনা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল রোববার বাদ যোহর দর্শনা সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মোবারকপাড়া কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, দর্শনা প্রেসক্লাবের উপদেষ্টা মোশাররফ হোসেনের মৃত্যুতে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে তার মৃত্যুতে এই শোক প্রকাশ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, প্রেসক্লাবের সহসভাপতি চঞ্চল মেহমুদ, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসমত আলী মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, জাহিদুল ইসলাম, হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন, সাংবাদিক মাহমুদ হাসান রনি, ফরহাদ হোসেন, রাজিব মল্লিক, আব্দুল হান্নান, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, সুকুমল চন্দ্র দাস বাঁধন, আবিদ হাসান রিফাত, আব্দুর রহমান আল কাফি, সাব্বির আলিমসহ প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)