মুজিবনগরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-03-30 ইং
মুজিবনগরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের আয়োজনে ‘সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে একত্রিত করা ও ক্রিকেটকে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন করাই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, সাবেক ক্রিকেটার জিল্লুর রহমান, ওমর ফারুক, রেজাউল মল্লিক, মিজানুর রহমান, চাঁদ আলীসহ এলাকার বিশিষ্টজনরা।


প্রথম ম্যাচে মুখোমুখি হয় শিবপুর স্টার ক্লাব ও বাগোয়ান ইয়াং স্টার ক্লাব। টসে জয়লাভ করে ব্যাটিং করতে নেমে বাগোয়ান ইয়াং স্টার ক্লাব ১৩ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে। জবাবে শিবপুর স্টার ক্লাব মাত্র ২ উইকেট হারিয়ে ৮২ রান করে সহজেই প্রথম ম্যাচটি জিতে নেয়। উদ্বোধনী খেলায় মাঠে দর্শকদের উপস্থিতি এবং উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। আগামীকাল খেলায় অংশগ্রহণ করবে আনন্দবাসী এক্সপ্রেস বনাম বল্লভপুর সার্বিক যুব উন্নয়ন ক্লাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)